• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

শ্যামনগর থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও সাজাপ্রাপ্তসহ আটক ৫, মাদকদ্রব্য উদ্ধার 

রিপোর্টারঃ / ৬৫৫ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

জি এম মাছুম বিল্লাহঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩৭ পিছ ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৫জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ই সেপ্টেম্বর)রাতে শ্যামনগর থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বৈশখালী এলাকার জিয়াদ আলী গাজী ছেলে আঃ আব্দুল আজিজ গাজী,খুটিকাটা গ্রামের আবু তালেব গাজী ছেলে মোঃ কামরুল ইসলাম,রমজাননগর গ্রামের মৃত আদম শেখের ছেলে মজিবুর রহমান, বয়ারশিং গ্রামের মতিয়ার রহমান মোল্লা ছেলে জয়নাল মোল্লা ও পূর্ব আটুলিয়া গ্রামের আব্দুল বারীর ছেলে ইস্রফিল।আটককৃতদের রবিবার (১৩ই সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে ১৩৭ পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। তিনি আরো বলেন,মাদকসহ সকল অপকর্মের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে সমাজ থেকে অপরাধের হার শূন্যের কোঠায় নেমে আসবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর