• আজ- রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

শ্যামনগরে ধর্ষন মামলায় জামিন পেয়ে বাদীকে হত্যার হুমকি

রিপোর্টারঃ / ২১৪৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষন মামলা থেকে জামিন পেয়ে মামলা তুলে নেওয়া হুমকি দিচ্ছে ধর্ষন মামলার প্রধান আসামি বুড়িগোয়ালীনি ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমান ও তার পরিবারের সদস্যরা। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় আসামিদের হামলা ও মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মামলার বাদী মোছাঃ রাবেয়া খাতুন। সাধারণ ডায়েরী থেকে জানা যায়, মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন চাপ প্রয়োগসহ সুযোগ পেলে মারপিট,গুম,খুন ও মিথ্যা মামলা হুমকি দিয়ে হয়রানি করবে বাদীসহ তার পরিবার। প্রকাশ্যে (১৫ই জুলাই) সকাল ১০টায় দাতিনাখালীর চেয়ারম্যান মোড় এলাকায় বাদীকে হুমকি দেয় ধর্ষন মামলার আসামি আবিয়ার রহমানের বড় ভাই নজরুল ইসলাম হাবিব(হবি)। রাবেয়া খাতুন আরো জানান, (১৩ই জুন) আবিয়ার রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৪)৯(১)/৩০ বিবাহের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ,ভিডিও প্রদর্শন পর্নোগ্রাফি সরবরাহ ও অবৈধ গর্ভপাত করার অপরাধে মামলা দায়ের করেন। মাত্র ডেড় মাসে এমন একটি স্পর্শকাতর মামলা থেকে জামিনে বেরিয়ে এসে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সুশীল সমাজে। তাদের দাবি সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর