• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা

রিপোর্টারঃ / ১৫৮ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এ কাঁকড়া রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হতে মর্যাদাপূর্ণ ‘জাতীয় স্বর্ণ পদক’ লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ শহীদুল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করেছে সুন্দরবন প্রেসক্লাব।

শুক্রবার (২১শে আগস্ট) বিকেল ৫টায় সুন্দরবন প্রেসক্লাবের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন।

স.ম. ওসমান গনী সোহাগ-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউল ইসলাম পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন এ্যাকুয়াম্যাক্স-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ শহীদুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা হওয়া সহজ কাজ নয়। জুয়েল এই এলাকা নয় এদেশের গর্ব। তাকে দেখে শিক্ষা নিতে হবে। এধরনের গুনি ব্যাক্তি কে অনুসরণ করলে ভবিষ্যৎ প্রজন্ম উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হবে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ শহীদুল ইসলাম জুয়েল বলেন, এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু এ্যাকুয়াম্যাক্স পরিবারের জন্যই নয়, বরং পুরো দেশের মৎস্য খাত ও স্থানীয় অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলমসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর