• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন 

রিপোর্টারঃ / ২১ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদের টাকা দিলেই পক্ষে দিয়ে দেয় তদন্ত প্রতিবেদন।

অভিযোগকারী মাছুম বিল্লাহ বলেন,আদালত থেকে ৭ ধারার একটি মামলার তদন্তভার শ্যামনগর থানায় পাঠানো হয়। সেই মামলার তদন্তের দায়িত্ব পান এএসআই মাসুদ। মাছুম বিল্লাহ বলেন, বিবাদী ও স্বাক্ষীদের বক্তব্য পুরোপুরি গ্রহণ না করেই তিনি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। বিষয়টি জানতে এএসআই মাসুদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মামলায় এই রিপোর্ট কী হবে? আমি ছুটিতে, আসলে কথা বলেন। এরপর তার সঙ্গে আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানায় যোগদানের পর থেকে এএসআই মাসুদের বিরুদ্ধে একই ধরনের আরও কয়েকটি অভিযোগের প্রমাণ রয়েছে।সম্প্রতি সুন্দরবনে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে জেলহাজতে থাকা শফিকুল ইসলাম ও সাহাজানের বাড়িতে তদন্ত করতে আসে মাসুদ। কথাবার্তার একপর্যায়ে তাদের পরিবারকে এএসআই মাসুদ বলেন আগামীকাল এনআইডি কার্ডের ফটোকপি সহ কিছু টাকা নিয়ে থানায় আসেন। বিষয়টি কারোর সাথে বলার দরকার নেই, কোন দালাল ধরার দরকার নেই।

ঢাকায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীসহ সারা দেশে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এই মামলায় এজাহারভুক্ত মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালিনগরের এক আসামির তদন্ত রিপোর্ট পক্ষ দিতে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই মাসুদ বলেন, টাকা চাইনি। আমি তাদেরকে আইডি কার্ড নিয়ে আসতে বলেছি। আর আমি আসামি ধরার কাজে ব্যাস্ত আছি ফ্রি হয়ে কথা বলবো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, এ এস আই মাসুদ ছুটিতে ছিল গতকাল (রবিবার) আসছি। বিষয়টা আমি দেখছি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর