• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১

রিপোর্টারঃ / ১৪১ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকা পার্শ্বেখালীতে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম গাজী মোঃ নুরুজ্জামান (৩১)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে নদীপথে মাদকের বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে আনা ৬০ বোতল কোরেক্স সিরাপ, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়।

জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ধৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর