• আজ- বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী

রিপোর্টারঃ / ১০৭ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.10.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দরবনে দীর্ঘদিন দাপিয়ে বেড়ানো ডন বাহিনীর অবসান ঘটতে চলেছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ডন বাহিনীর ১২জন সদস্য ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।

গতকাল (৮ই সেপ্টেম্বর) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকী ফরেষ্ট অফিস সংলগ্ন কনঞ্চির খাল এলাকা থেকে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরাতে হেফাজতে নিয়েছে বাংলাদেশ কোষ্টগার্ড।

ডন বাহিনীর প্রধান রহমত আলী ওরফে নানাভাইয়ের নেতৃত্বে একে ১২ জন বনদস্যু অনানুষ্ঠানিক ভাবে কোষ্টগার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। জমা দেওয়া অস্ত্রের মধ্যে দেশি-বিদেশি ও পুলিশের লুট হওয়া আছে বলে জানিয়েছেন সুত্রটি।

জমা দেয়া অস্ত্রের মধ্যে নাইন শুটার,এইট শুটার,ফাইভ শুটার, এফ এক্স রাইফেল,সাইড অফ বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল, নাইন এম এম,শর্টগান, টুটুআর রাইফেলসহ মোট ১৩টি অস্ত্র।

আত্মসমর্পণকৃত দস্যুদের দোবেকী কোষ্টগার্ড অফিসে রাখা হয়েছে। রাতে কোষ্টগার্ড পশ্চিম জোনের মোংলা অফিসে নেওয়া হবে। আগামীকাল যথাযথ প্রক্রিয়া শেষে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, সরকার পতনের কিছুদিন পর অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে শান্ত সুন্দরবন অশান্ত হয়ে ওঠে। একে একে সুন্দরবনের দস্যুতার সাথে যুক্ত হয় ২০টির বেশি দস্যুদল। অশান্ত সুন্দরবনের শান্তি ফেরাতে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছিলেন “সুন্দরবনে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার”।

এরই ধারাবাহিকতায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) ও বাংলাদেশ কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন সুন্দরবনের দুর্ধর্ষ বড় জাহাঙ্গীর বাহিনী,আনারুল বাহিনী,আফজাল ওরফে দুলাভাই বাহিনী,আফতাব বাহিনী,মিজান বাহিনী,ছোট সুমন বাহিনী ও ছোট জাহাঙ্গীর বাহিনীর মোট ৫৯জন জলদস্যু। তাদের কাছ থেকে ৫৯টি আগ্নেয়াস্ত্র ও ৫৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগেও কোষ্টগার্ডের বেশ কয়েকটি সফল অভিযান আছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী এক দুমাসের মধ্যে দস্যু মুক্ত হতে পারে সুন্দরবন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর