• আজ- রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

শ্যামনগর সরকারি মহসিন কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রিপোর্টারঃ / ২৫৫১ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর সরকারি মহসিন কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, শ্যামনগর অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম.আকবর কবীর, সাংবাদিক আবু সাঈদ, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, মহসীন কলেজ ছাত্রলীগের ফয়সাল হায়দার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, শ্যামনগরের মাটি শেখ হাসিনার ঘাঁটি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগর মহসীন কলেজ কে জাতীয়করণ করেছেন। ২০০৯ সালের সেই বৃষ্টি মুখর দিনে লাখো জনতার সামনে সেদিন আমার কথায় সাড়া দিয়ে প্রিয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা শ্যামনগর মহসীন কলেজকে জাতীয় করন করার জন্য ঘোষণা দেন। তিনি আরো অনেক কিছু ঘোষণা দিয়েছিলেন সেগুলো অধিকাংশ বাস্তবায়ন হয়েছে। সর্বশেষ শ্যামনগর সদর পৌরসভা বাস্তবায়ন হয়েছে।আমরা শ্যামনগরবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। এজন্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শ্যামনগর বাসী বিপুল ভোটে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করবেন বলে আমি আশাবাদী।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফারূক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর