• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

রিপোর্টারঃ / ১২২ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শ্যামনগর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (২১শে আগস্ট) বিকেল ৫টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন। সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম. ওসমান গনী সোহাগ এর সঞ্চলনায় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে শ্যামনগর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে নবাগত ওসি মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “শ্যামনগর থানাকে মাদকমুক্তসহ সকল অপরাধ দমন করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরাও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সুন্দরবন ও উপকূলীয় এই জনপদের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় পুলিশ ও সংবাদকর্মীরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতেও কাজ করবেন।

অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলম সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর