• আজ- শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎

রিপোর্টারঃ / ৯৯ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

স.ম ওসমান গনী সোহাগ: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২০শে আগস্ট) বেলা ১১টায় মুন্সিগঞ্জে লিডার্স-এর নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে সারাদিনব্যাপী এই কর্মশালাটি শুরু হয়। লিডার্স-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় অধিবাসীরা অংশগ্রহণ করেন।

‎দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা “প্রমোটিং এন্টিসিপেটরি এ্যাকশনস টু এ্যাড্রেস ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট রিস্ক ফর কমিউনিটি ট্রান্সফরমেশন” (প্রোঅ্যাক্ট) প্রকল্পের অধীনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের সামাজিক ও ভৌগোলিক বাস্তবতা তুলে ধরতে সামাজিক মানচিত্র তৈরি করেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন জলবায়ুজনিত ঝুঁকি ও ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, স্থানীয় সমস্যা, সামাজিক দ্বন্দ্ব ও এর কারণ নির্ধারণ এবং এসব দ্বন্দ্ব ও ঝুঁকি মোকাবেলায় স্থানীয়ভাবে কার্যকর সমাধান ও অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎কর্মশালায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ অভিযোজন পরিকল্পনায় স্থানীয় জ্ঞান, সক্ষমতা ও সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধানগুলো চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কৌশল তুলে ধরেন।

‎কর্মশালায় লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। দিনব্যাপী বিভিন্ন সেশন পরিচালনা করেন প্রোঅ্যাক্ট প্রকল্পের কনসালটেন্ট মুহাম্মদ আব্দুর রহমান।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল বাকী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, ইউপি সদস্য গাজী আবিদ হাসান, নারী ইউপি সদস্য মাছুরা পারভীন, উমা রানী মল্লিকসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

‎কর্মশালায় অংশগ্রহণকারীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, কৃষি, পানি, অবকাঠামো ও সামাজিক সম্পর্কের ওপর যে বহুমাত্রিক চাপ তৈরি হচ্ছে, তা মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়ন জরুরি। স্থানীয় বাস্তবতা ও জনগণের অভিজ্ঞতাকে পরিকল্পনার মূল ভিত্তি করা গেলে ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর