• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে যুব উৎসব অনুষ্ঠিত 

রিপোর্টারঃ / ৫২৫ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শ্যামনগর ক্লাস্টার এর যৌথ আয়োজনে যুব উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ শীর্ষক সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত যুব উৎসব-২৪ এ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এস.এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, এসডিএফ এর খুলনা আঞ্চলিক কর্মকর্তা মো. কামরুল হাসান (জীবিকায়ন), ক্লাস্টার অফিসার মো. হারুন-অর-রশীদ, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি সদস্য মো. মহাতাব উদ্দিন সরদার প্রমুখ।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৫০ টি জেলে পরিবারের যুব ও যুব নারীদের নিয়ে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে নানা প্রকার খেলাধুলা, গ্রাম্য লোকজ সংস্কৃতি, লোকায়ত প্রতিভা অন্বেষণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর