• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে ভূয়া গোয়েন্দা সদস্য আটক

রিপোর্টারঃ / ৩৫৯ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে এক ভূয়া গোয়েন্দা সদস্য আটক করলেন ডিজিএফআই শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন।

মঙ্গলবার (১৩ই আগষ্ট) বেলা ১২টায় উপজেলার সদরে অবস্থিত ঠিকানা হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভূয়া সদস্য হলেন, ফেনীর মাইজবাড়িয়া গ্রামের এম নুর নবীর ছেলে মোঃ তৈয়ব আলী (৩০)।

আটককৃত মোঃ তৈয়ব আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে খাস জমি বন্ধবাস্তব,অবৈধ দখল,জাল দলিল এর উপর তদন্তের কাজে করতে এসেছি। শ্যামনগর উপজেলার এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের জমি দখল নিয়ে তদন্তে এসেছেন বলেও পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন।

বিভিন্ন জায়গায় ডিজিএফআই,এনএসআই এর পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন যায়গা থেকে দোকান দখল করে দেওয়া জমির বেদখল সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে জানান তিনি।

আটককৃত ভূয়া গোয়েন্দা সদস্যকে শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর মুশফিক এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন বলেন, সাতক্ষীরা জেলার ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারনার খবর ছিল। বিভিন্ন সংস্থার পরিচয় ব্যাবহার করে আর্থিক সুবিধা ভোগ করে আসছিল এমন তথ্য পাওয়ার পর ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখা কর্তৃক তাকে গোয়েন্দা নজরদারিতে রাখে। অবশেষে তাকে আজ আটক করা হলে তিনি তার প্রতারণার ও অপরাধের কথা স্বীকার করেন।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর