• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগরে বিএনপি’র সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় শ্যামনগরের মুন্সিগঞ্জে সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ

শ্যামনগরে বিএনপি’র সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

রিপোর্টারঃ / ৬৬ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঙ্গে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ই অক্টোবর) সকাল ১১টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না।

এ ছাড়া উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নুর ইসলাম হাজী, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসিদুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আল গালিব জিকো, আদম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাহিম হোসেন, জাকারিয়া খান, ইব্রাহিম খলিল, আলামিন মোল্লা, আব্দুল হালিম, শাহাদাত হোসেন, ইমরান হোসেন, শ্যামনগর পৌর বিএনপির মোক্তার হোসেন কয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সভায় আশেক এলাহী মুন্না বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসায় সংবাদ মাধ্যম স্বাধীনতা পেয়েছে। বিগত ১৫বছর সংবাদ মাধ্যমের টুটি চেপে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমরা বিশ্বাস করি সাংবাদিকরা জাতির দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখে।

এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। দলীয় নীতি আদর্শের বাহিরের কোন কাজ না করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

সভায় সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর