• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগরের মুন্সিগঞ্জে সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন

শ্যামনগরের মুন্সিগঞ্জে সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

রিপোর্টারঃ / ১০৬ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি জমি রাতের আঁধারে দখল করে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) গভীররাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

তাদের ভাষ্যমতে,মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাহউদ্দিন মাস্টারের নেতৃত্বে ও যুবলীগ নেতা মোঃ জালাল হোসেনের অর্থায়নে ওই জমি খুঁটি ও নেট দিয়ে ঘিরে দখল করা হয়েছে।

এসময় দখলে অংশগ্রহণকারীদের মধ্যে মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপির সদস্য আদম আলী, শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আল আমিন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের ২নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুজার গাজীসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আরও অভিযোগ, এর আগে মুন্সিগঞ্জ বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিত্যক্ত দোকান দখল করে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের কাজ চলমান।

দখলের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বিএনপি নেতা আদম আলী, সাহাদাত হোসেন ও ইমরান হোসেন বলেন, আমরা বাজার কমিটির অফিস,মোটরসাইকেল শ্রমিকের অফিস ও ইজিবাইক শ্রমিকের অফিস করার জন্য জায়গাটি ঘিরে নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আল গালিব বলেন,আমি এ বিষয়ে কিছুই জানি না। দখল কার্যক্রমে আমি ছিলাম না। সকালে বিষয়টি শুনেছি।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির বলেন, “দলের কেউ সরকারি জায়গা দখল করলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরিফ ফাহাদ বলেন, “সরকারি জায়গা দখলের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর