• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক

পদ্মপুকুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টারঃ / ১১৪৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি:শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ হল রুমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভার আয়োজন করা হয়। বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদারের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম। এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ইউপি সদস্য হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, আব্দুস সবুর, মো. আহাসান‌ উল্লাহ, লিয়াকত হোসেন খোকন, উত্তম কুমার ও প্রাক্তন ইউপি সদস্য মো. আসরাফ হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্যা রানী মন্ডল ও জাহানারা খানম। স্বেচ্ছাসেবী সংগঠন সি পি পি টিম লিডার, সিডিও ইয়র্থ টিমের সদস্য,বারসিকের কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন, মনঞ্জয় মন্ডলসহ এলাকার সুশীলসমাজ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারের কাছে দুর্যোগকালীন বরাদ্দ রাখার দাবী জানান। সেই সাথে বেড়ীবাঁধ সংস্কারের আহবান জানান বক্তারা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর