• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

অবৈধ ডাম্পারের সাথে বৈধ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

রিপোর্টারঃ / ৩৫৮ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী অবৈধ ডাম্পার ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শংকরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ইমরান হোসেন (৩৫) জালালাবাদ ইউনিয়নের শংকরপুর থানার মোনায়েম মাস্টারের ছেলে। তিনি রাঙামাটি (সদর) থানায় কর্মরত ছিলেন বলে জানান কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা। তিনি বলেন, পুলিশ সদস্য ইমরান হোসেন ছুটিতে বাড়ি এসেছিলেন । বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেলসহ বের হন তিনি। রাস্তায় নামার পর বাম্পার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। মাটি বহনকারী ডাম্পারের চাকা ইমরানের বুকের উপরে উঠে যায়। যার ফলে বুকেও মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে এমনিতে ঘোষণা করে। অবৈধ যানবাহনের অত্যাচারে অতিষ্ঠ সাতক্ষীরা বেশি তারপরও প্রশাসনিক তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। সচেতন মহলের দাবি নিরাপদ সড়ক ব্যবস্থায় সর্বপ্রথম অনিরাপদ বা বিপদজনক অবৈধ যানবাহন মুক্ত করতে হবে। তা না হলে এমন ইমরানকে হারাতে হবে দিনের পর দিন।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর