• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

৩৫নং ভামিয়া পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

রিপোর্টারঃ / ৮২৭ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৫নং ভামিয়া পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন হয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষিকাগন ও সাংবাদিকদের উপস্থিতিতে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।

বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলোত্তমা মন্ডলের সঞ্চালনায় সভাপতি নির্বাচনের কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস,সাবেক ইউপি সদস্য দুলাল কান্তি বিশ্বাস, অরুণ কান্তি বিশ্বাসসহ অনেক গন্যমান ব্যাক্তিবর্গ এছাড়া আরো উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ১১জন অভিভাবক সদস্য।

ভোটার গন গোপন কাগজের মাধ্যমে লিখিতভাবে তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় ১১ ভোটের মধ্যে আনন্দিতা রানী সরদার ৬ ভোট পেয়ে প্রাথমিক ভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে অনুজ কুমার বিশ্বাস ৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
ভোটারদের ভোট প্রদান শেষে অনন্দিতা কে সভাপতি হিসেবে ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক।
নবনির্বাচিত কমিটি গঠন শেষে সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে দিয়ে বরন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উক্ত কমিটির মেয়াদকাল ৩ বছর। নবনির্বাচিত সভাপতি স্কুলের সার্বিক ও উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর