• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ১০ ডিসেম্বর নেতাকর্মীদের মাঠে থাকতে হবে -এমপি জগলুল হায়দার

রিপোর্টারঃ / ৮১১ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় রমজান নগর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়৷ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের গণমানুষের নেতা এস এম জগলুল হায়দার এমপি। আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ৪ আসনের সাংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন,ইউনিয়ন আওয়ামীলীগের সকল প্রকার কার্যক্রম ও ১০ ডিসেম্বর সকল নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাহনুর আল শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগে সহ-সভাপতি আঃ গফফার তরফদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু পতিত পবন মন্ডল। ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আব্দুল্ল্যাহ আল মামুন।উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ ত্যাগীকর্মীরা মতামত জানান। অনুষ্ঠানটি সার্বিক পরিচলনা করেন, বাবু পতিত পবন মন্ডল।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর