• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

হরিনগরে অনির্বাণ ক্লাবের আয়োজনে HPL-T20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত।

রিপোর্টারঃ / ৭৮৪ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো HPL-T20 ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (১৭ই ডিসেম্বর) দুপুর ২টায় HPL-T20 ক্রিকেট টুর্নামেন্টে অনির্বাণ ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক মিলুর সভাপতিত্বে খেলার উদ্বোধন ঘোষণা করেন অসীম মৃধা চেয়ারম্যান মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম, অনির্বাণ ক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,ইউপি সদস্য জিয়াউর রহমান,আব্দুল জলিলসহ আরো অনেকে।টসে জিতে মুন্সীগঞ্জ ওরিয়ার্স হরিনগর ট্রফি ফাইটার্সকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। হরিনগর ট্রফি ফাইটার্স ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান করেন। জবাবে ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় মুন্সিগঞ্জ ওরিয়ার্স। মুন্সীগঞ্জ ওরিয়ার্স ৬ উইকেটে জয়লাভ করে খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় মুন্সীগঞ্জ ওরিয়ার্স এর খেলোয়াড় আশিক। খেলাটির ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, রোকনুজ্জামান, ফজলুল হক, মাহবুব হোসেন, দামুদার মল্লিক আম্পায়ার ছিল মোঃ নুরহোসেন ও মোঃ রাসেল।
আগামী ১৮ই ডিসেম্বর সুন্দরবন প্রেসক্লাব বনাম গ্যারেজ বন্ধু মহল ক্রিকেট একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর