• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৮২৯ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

ডেক্স রিপোর্ট: শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল এর সাথে মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) শ্যামনগর থানায় তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি জি এম ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম , কোষাধ্যক্ষ জি এম নজরুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, কার্যকরী সদস্য বেলাল হোসেন, আক্তার হোসেন দীপক মিস্ত্রি সদস্য মোঃ মনির হোসেন, কাদের হোসেন, আব্দুল্লাহ আল মামুন,আব্দুল হান্নান প্রমুখ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি নুরুল ইসলাম বাদল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। অপরদিকে সাংবাদিকরা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর