• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

রিপোর্টারঃ / ৬১৪ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছে বলে জানা যায়।

নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।

নিহত বাচ্চুর সহযোগী সাইফুল গাজী, বিল্লাল কয়াল, আমিনুর গাজী, ও শফি গাজীর তথ্য মতে জানা যায়, গতকাল (১৯শে এপ্রিল) বিকাল আনুমানিক তিনটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা অফিসের দাইরগাং ফুলখালি খালের এলাকায় মধু আহরণ করার সয়ম হঠাৎ বাচ্চুর উপর বাঘের আক্রমণ হয়। বাঘের হুঙ্কার ও বাচ্চুর চিৎকার শুনে আমরা সকলে একত্রিত হয়ে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর দেখা যায় বাচ্চুর গলা ও বুকে ক্ষত সৃষ্টি হয়েছে। উদ্ধার পরবর্তী কাছিকাটা অফিসে যোগাযোগ করে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ সহকারী নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী তার সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়। সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, মনিরুজ্জামান বাচ্চু বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। সকালে জানতে পারি সে বাঘের আক্রমণে মৃত্যু বরণ করেছেন। ঘটনাস্থলে ময়নাতদন্ত সাপেক্ষে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে যাতে সে সরকারি সহযোগিতা পেতে পারে।

নিহতের লাশ এলাকায় পৌঁছানোর সাথে সাথে সকলে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার মানুষ লাশ দেখতে ভীড় জমায়।

নিহত বাচ্চু ছিলেন ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মা, স্ত্রী ,দুই ছেলে ও মেয়ে আছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর