• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

সুন্দরবনে দস্যু মুক্তির দাবি জেলেদের মানববন্ধন 

রিপোর্টারঃ / ৫৭০ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবন থেকে দস্যু মুক্ত করুণ,মৎস্য জীবীদের পরিবার বাঁচান, সুন্দরবনের পর্যটকদের নিরাপদ ভ্রমনের পরিবেশ সৃষ্টি করুন ও সুন্দরবন নির্ভর অসহায় জেলে বাওয়ালিদের জীবিকা রক্ষার এক মাত্র আয়ের পথ সুগমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে মৎস্যজীবীদের আয়োজনে, বাবুল রহমানের সঞ্চালনায় ও জেলেদের প্রতিনিধি মোঃ আজিবর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজান নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুজ্জামান (সহিদ),জামায়াত নেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল রহমান,জেলেদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ,আমজাদ হোসেন,আইয়ুব আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আত্মসমর্পণকৃত বনদস্যু মঞ্জু বাহিনীর প্রধান মঞ্জু, প্রধান সহযোগী আলিফ সহ মিলন পাটোয়ারী প্রতিনিয়ত জেলেদের অপহরণ , নির্যাতন করে মুক্তিপণ আদায় করছে। এখননি উপযুক্ত সময় এদের রুখে দেয়ার। দেরি হলে এরা প্রভাব বিস্তার করতে পারে।

প্রতিবাদে অসহায় জেলেরা সুন্দরবনকে বনদস্যমুক্ত করতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিবালয় ঢাকা,র‍্যাব মহাপরিচালক সদর দপ্তর ঢাকা ও জেলা প্রশাসক সাতক্ষীরাকে স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, জেলেদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর