• আজ- মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৫টি নৌকা সহ ১৪জেলে আটক

রিপোর্টারঃ / ৭৬০ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে বন বিভাগের বিশেষ অভিযানে ৫টি নৌকা ১৪ জন জেলে ও নৌকার মালামাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (১১ই ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর নেতৃত্বে সুন্দরবনের অভয়ারণ্যে অভিযান চালায়ে ডিঙ্গিমারি এলাকা থেকে তাদের আটক করে।আটককৃত জেলেরা হলেন,শ্যামনগর উপজেলার নুর ইসলাম শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪২),মোন্তেজ আলীর ছেলে ওহাব আলী(৪৩),নাসিম উদ্দিন গাজীর ছেলে আবুল গাজী (৬২), ইসমাইল মল্লিকের ছেলে মহিবুল্লাহ মল্লিক (২৮), নেছার গাইনের ছেলে নুরুল আলম গাইন (২০), মোশারফ হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), জালাল মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৫৫),রফিকুল গাজীর ছেলে আসাদুল (৪০), আমুর আলী গাজীর ছেলে রিপন (২০), দাউদ আলী গাজীর ছেলে বাবর আলী (৩৩), আলী সরদারের ছেলে আমজাদ (৩৫), ইমান আলী খালি ছেলে ইউনুস আলী (৪৮) জমাত আলী ছেলে মুন্নাক (৬২),আক্কাস গাজীর ছেলে আকবর গাজী (৪৫),৫ নম্বর কয়রা খুলনা। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী স্যারের বিশেষ অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য এলাকার ডিঙ্গিমারি থেকে আসামিদের আটক করে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর