• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সুন্দরবনের অভয়ারণ্যে বনবিভাগের অভিযান, ১টি ট্রলারসহ ৬জেলে আটক

রিপোর্টারঃ / ৭৬২ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে বনবিভাগের বিশেষ অভিযানে ১টি ট্রলারসহ ৬জেলেকে আটক করেছে। রবিবার (১১ই ডিসেম্বর) ভোর ছয়টার দিকে গহিন সুন্দরবনের মাইটার খাল নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার মৃত কাদের খাঁর ছেলে কবির খাঁ, বেলায়েত খাঁর ছেলের শুকুর আলী খাঁ, মুনছুর শেখের ছেলে মোজাম শেখ, মোহাম্মদ খাঁর ছেলে শেখ ইমরান খাঁ, আরশাদ আলী খাঁর ছেলে আব্দুল্লাহ ও হাবিবুর রহমান শেখের ছেলে গোলাম রসুল।বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এস ও)মোঃ নূরুল আলম জানান, পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের ইনচার্জ কামাল পাশার নেতৃত্বে অবৈধভাবে অভয়ারণ্যে প্রবেশের অভিযোগে ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে। তিনি আরো জানান, সহকারী বন সংরক্ষণ (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী স্যারের নেতৃত্বে দল বেশকিছু নৌকা আটক করেছে বলে জানান। আটকৃতরা (সিওআর) এর আবেদন জানিয়েছেন (সিওআর) সম্ভব না হলে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর