• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

রিপোর্টারঃ / ৮৮৪ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ব্যবসায়ী মো. খলিলুল্লাহ ঝড়ু (চিংড়ি প্রতীক) পেয়েছেন ৪৪৭ ভোট। বিজয়ী প্রার্থী মো. নজরুল ইসলাম ১৬১ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে। নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি (দোয়াত কলম) ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকেয়া মোসলেম উদ্দিন (ফুটবল) পেয়েছেন ১৫১ ভোট। ২নং ওয়ার্ডে শাহনওয়াজ পারভীন মিলি (মাইক) ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুন্নাহার মুন্নি (বই) পেয়েছেন ১১৭ ভোট। ৩নং ওয়ার্ডে শিল্পী রানী মহালদার (ফুটবল) ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোজিনা পারভীন (দোয়াত কলম) পেয়েছেন ৯৮ ভোট। সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে (তালা) ইন্দ্রজিত দাস বাপী (বৈদ্যুতিক পাখা) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৩৫ ভোট। ২নং ওয়ার্ডে (কলারোয়া) আমজাদ হোসেন (টিউবওয়েল) ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মতিয়ার রহমান গাজী (অটোরিক্সা) পেয়েছেন ৪৪ ভোট। ৩নং ওয়ার্ডে (সদর) সৈয়দ আমিনুর রহমান বাবু (অটোরিক্সা) ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী গোলাম মোস্তফা (তালা) পেয়েছেন ৩০ ভোট। ৪নং ওয়ার্ডে (দেবহাটা) নজরুল ইসলাম (তালা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী আল ফেরদাউস আলফা (হাতি) পেয়েছেন ৬১ ভোট। ৫নং ওয়ার্ডে (কালিগঞ্জ) শেখ ফিরোজ কবির (টিউবওয়েল) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ফজলুল হক (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৪ ভোট। ৬নং ওয়ার্ডে (আশাশুনি) আব্দুল হাকিম (তালা) ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মহিতুর রহমান (হাতি) পেয়েছেন ৪৫ ভোট। ৭নং ওয়ার্ডে (শ্যামনগর) গোলাম মোস্তফা (হাতি) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মাকসুদুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৬১ ভোট। উল্লেখ্য, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর