• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত দুই

রিপোর্টারঃ / ৭৪৯ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

সাতক্ষীরা সদর প্রতিনিধি:সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মোঃফয়সাল (২৬) ও মোঃ সজীব(১৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) বেলা আড়াইটায় সাতক্ষীরা শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফয়সাল ও সজীব সদরের লাবসা নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল আজ দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। নিহত ফয়সাল এক সন্তানের জনক।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্ত করার জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে’।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর