• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরতে গ্রামে গ্রামে এমপি জগলুল হায়দার, করছেন উঠান বৈঠক

রিপোর্টারঃ / ৬৯৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তৃণমূলে পৌঁছে দিতে একের পর এক উঠান বৈঠক করে যাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। বুধবার(২২ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামে উঠান বৈঠকে মানুষের ঢল নামে। এ বৈঠকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেনীপেশার নারী পুরুষ শিশু সহ বয়োবৃদ্ধরাও ছুটে আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা জানার অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় উপস্থিত সকলের। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তাদের মনের কথা, বিভিন্ন দাবী তুলে ধরেন সংসদ সদস্যর নিকট। উঠান বৈঠক অনুষ্ঠানে ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ীলীগের সভাপতি আলহাজ্ব জি, এম আকবর কবীর, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), নকিপুর হাট ও বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, যুবলীগ নেতা ফেরদৌস হায়দার ,যুবলীগ নেতা হাসানুজ্জামান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মোঃ শামীম হোসেন শ্যামনগর সদর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ডবাসীসহ এমপি জগলুল হায়দারের সফরসঙ্গী বৃন্দ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর