• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শ্যামনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪ 

রিপোর্টারঃ / ১০২৬ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় পিছিয়ে নেই বাংলাদেশের সর্বদক্ষিণের অবস্থিত সর্ববৃহৎ শ্যামনগর থানা‌ও। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনা ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ। পুলিশ কর্তাদের দিকনির্দেশনা অনুযায়ী শ্যামনগর থানা পুলিশ নিয়মিত টহল জোরদারের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৫শে জুলাই) রাতে শ্যামনগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম কৈখালীর মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ হাবিবুর রহমান (হাবিব), কাঠালবাড়িয়া গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে মোঃ আমজেদ গাজী, একই এলাকার আজগর আলীর ছেলে আবির হোসেন ও জয়নগর গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে ফয়সাল হোসেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে আসামিদের আটক করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর