• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগর থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ আটক ৩

রিপোর্টারঃ / ৫৯৭ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

জি এম মাছুম বিল্লাহ নিজস্ব সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী ও একজন নিয়মিত মামলার আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ই সেপ্টেম্বর)রাতে শ্যামনগর থানার উপপরিদর্শক দীপক কুমার ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগরে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ সিংহড়তলী এলাকার ফজলুল মোড়লের ছেলে আরাফাত হোসেন সোহাগ (২৫) ও বাদঘাটা গ্রামের মৃত সুন্নত গাজীর ছেলে নিজাম গাজী (৪০)কে আটক করে। অন্য এক অভিযানে পাতড়াখোলা গ্রামের মোঃ রাশিদুল সরদার ছেলে মোঃ নুর ইসলাম সরদার(৩০)কে নিয়মিত মামলায় আটক করে। আটককৃতদের রবিবার (১০ই সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের হরিনগর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ দুজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,মাদকসহ সকল অপকর্মের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে সমাজ থেকে অপরাধের হার শূন্যের কোঠায় নেমে আসবে।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর