• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক

শ্যামনগরে ১০কেজি হরিণের মাংসসহ আটক ১

রিপোর্টারঃ / ৭৪৯ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর থেকে হরিণের মাংস সহ আটক ১ হয়েছে। মঙ্গলবার (১৫ই নভেম্বর) রাতে হরিণের মাংসসহ ভেট খালী গ্রামের কেরামত গাজীর ছেলে আবুল হোসেন (৩৮)কে আটক করে স্থানীয়রা।ঘটনাস্থল থেকে জানা যায়, আবুল হোসেন পেশায় একজন মোটরসাইকেল চালক। ঘটনার দিন হরিণ শিকারি সিন্ডিকেটের প্রধান ইউনুস গাজীর কাছ থেকে একটা জবাই করা হরিণ ক্রয় করে। আবুল হোসেন তার চাচাতো ভাই সহিদুলের জন্য হরিণের গোস্ত নিয়ে যাওয়ার সময় বেপরোয়া গাড়ী চালানো দেখে স্থানীয় লোকজন গতিরোধ করার জন্য চেষ্টা করে। কিন্তু সে গতি না কমিয়ে আরো জোরে গাড়ী চালায়।তখন এলাকার কয়েক জন যুবক মিলে হরিণের গোস্ত নিয়ে যাওয়া গাড়িটি ধাওয়া করে। অবশেষে নওশের মাষ্টারের বাড়ির সামনে ব্রীজের উপর উঠতে গিয়ে গাড়ী নিয়ে পড়ে যায় আবু্ল হোসেন। তখন স্থানীয় যুবকরা তাকে আটক করে। পরে বনবিভাগকে খবর দিলে ঘটনাস্থলে এসে হরিণের মাংস ও মোটরসাইকেলসহ আবুল হোসেনকে আটক করে নিয়ে যায়।এবিষয় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, রাতে সুন্দরবন বাজার সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি হরিণের মাংসসহ ১জনকে আটক করা হয়। আটককৃত আবুল হোসেনকে কোর্টে পাঠানো হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর