• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে সেই ভিক্ষুককে হুমকি, থানায় জিডি

এমএম আব্দুল্লাহ আল মামুন / ১২৩৯ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের ভিক্ষুক মো. হোসেন মোল্যাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় রবিবার (১৬ অক্টোবর) শ্যামনগর থানায় নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন আবুল হোসেন মোল্যা। যার নম্বর ৮২৭ (১৬/১০/২০২২) তিনি ডায়রিতে অভিযোগ করেন তার বসতভিটা অবৈধভাবে দখলের পায়তারা করছে তার প্রতিবেশী আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত আহম্মাদ আলীর পুত্র মো. মোশারাফ সরদার। এরই ধারাবাহিকতায় বিগত ১৩ অক্টোবর মোশারাফ সরদার তার ভ্রাতৃষ্পুত্র মো. মিজানুর রহমানকে লেলিয়ে দিয়ে ভিক্ষুকের বসতবাড়ি ভাংচুর এবং ভিক্ষুক ও তার স্ত্রীকে মারপিট করায়। এঘটনায় দৈনিক সাতঘরিয়া পত্রিকায় ১৫ অক্টোবর শনিবার গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ হলে পরদিন অর্থাৎ ১৬ অক্টোবর সকালে মোশারাফ সরদার, তার ভ্রাতৃষ্পুত্র মিজানুর সরদার, মিজানুর সরদারের পুত্র শাহীন সরদার সংঘবদ্ধ হয়ে ভিক্ষুক হোসেন মোল্যাকে শাসিয়ে আসে এবং সুযোগ পেলে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। অভিযুক্ত মো. মোশারাফ সরদার ও মিজানুর সরদারের নিকট জানতে চাইলে তিনি হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় প্রশাসনকে ভিক্ষুক আবুল হোসেন মোল্যার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন এলকাবাসী।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর