• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে সিএনআরএস এর উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

রিপোর্টারঃ / ৫০৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২২ মে, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৪ পালিত হয়েছে।
বুধবার (২২শে মে) বিকাল সাড়ে চারটায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে দাতিনাখালী গ্রামে আদিবাসী মুন্ডা কমিউনিটির নারীদের অংশগ্রহণে, ”পরিকল্পনার অংশ হও”/ Be Part of The Plan” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সুইডিশ দূতাবাসের অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)এর বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের উদ্যোগে দাতিনাখালী গ্রাম থেকে র‌্যালি শুরু করে সুন্দরবন বাঁধ এলাকা প্রদক্ষিন করে আবার গ্রামে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিমা রানী মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ শাহিনুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,
বিশেষ অতিথি ছিলেন, গাজী আল ইমরান নির্বাহী পরিচালক, সিডিও। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আদিবাসী মুন্ডা কমিউনিটির নারীরা অঙ্গিকার করেন সুন্দরবনের নদীর দূষন রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনে সাথে একত্রে পরিকল্পনা মোতাবেক কাজ করবেন। এরপর কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহনকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সদস্য সাথী রানী মুন্ডা পরিবারকে সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে দিবস উদযাপনটি সফলভাবে শেষ হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর