• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে সিসিডিবির এডভোকেসি সভা

রিপোর্টারঃ / ৭৮৮ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সিসিডিবির সাথে সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সাথে সিসিডিবির এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪শে নভেম্বর) দুপুর ২ টায় শ্যামনগর উপজেলা হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির আয়োজনে এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা রনি খাতুন।

সভায় বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ, অবকাঠামো নির্মাণ প্রকল্প ও পিসিআরসিবি ফেইজ-২ এর অধীনে সরকারি বেসরকারি সংস্থার সাথে সিসিডিবি এর জলবায়ু ও দুর্যোগ মোকাবেলার এ্যাপ্রোচ বিষয়ে মতবিনিময় সভায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি এর প্রতিক্রিয়া ও স্থানীয় পর্যায়ে অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, সহকারি পরিচালক সিপিপি, সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, চেয়ারম্যান গাবুরা এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সিসিআরসি ও ডাবলুডিএমসি এর সদস্যবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাসসহ অনেকে।

উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কমিউনিটিগুলোকে দুর্যোগ তথা জলবায়ু সহনশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরী। তাই সিসিডিবি এর সিসিআরসি এ্যাপ্রোচ ব্যাবহার করে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সক্ষমতা উন্নয়নে কিভাবে জলবায়ু ও দুর্যোগ সহনশীল জনগোষ্ঠী তৈরি করা যায় সেবিষয়ে উপস্থিত সবাই পরামর্শ প্রদানসহ সহমত ব্যাক্ত করেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখিত আপ্রোচ এবং বাস্তবায়িত কাজ সমূহকে সাধুবাদ জানান এবং মৎস্য বিষয়ে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর