• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২

রিপোর্টারঃ / ৫২৪ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জি এম মাছুম বিল্লাহঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি দল। এ সময় নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ঔষধ ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন— শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)।

অভিযান শেষে আটকৃতদের বাড়িসহ পাচারের সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে।

দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এই ঘটনা প্রথম। এত বড় পরিসরে নৌকা ভর্তি মাদক জব্দের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই এলাকার যুবকরা মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। র‍্যাবের এই অভিযানে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান হলে মাদক নির্মূল সম্ভব।” শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনো চলমান,,,,,,,,,

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর