• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধারে আক্রমণের শিকার নৌ পুলিশ

রিপোর্টারঃ / ৭৭০ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার করতে যেয়ে আক্রমণের শিকার হয়েছে নৌ পুলিশ।শনিবার (১৯শে নভেম্বর) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামে নৌপুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।এসময় হরিণের রান্না করা মাংসসহ চুনকুড়ি গ্রামের আনসারের ছেলে সাত্তার গাজী (৪১) কে আটক করে।আটক সাত্তার গাজী বলেন,চুনকুড়ি গ্রামের গনি গাজীর ছেলে সাঈদের কাছ থেকে ১ কেজি হরিণের মাংস ক্রয় করি। সাঈদের কাছে আরো হরিণের মাংস আছে বলে জানান তিনি।আসামীর স্বীকারোক্তি অনুযায়ী নৌ পুলিশ ও বনবিভাগের একটি দল সাঈদের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে সাঈদ কে ছাড়াতে হরিণ শিকার চক্র যৌথ বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়।মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিশির ঘোষ হামলার বিষয়টা নিশ্চিত করে বলেন, হরিণ শিকার চক্রের সঙ্ঘবদ্ধ হামলায় নৌ পুলিশের ২ জন সদস্য আহত হয়ে শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় তারা যৌথ বাহিনীর ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আক্রমণকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। বনবিভাগের কদমতলা ষ্টেশন কর্মকর্তা মো: মোশারাফ হোসেন বলেন, হরিণের রান্না করা মাংসসহ একজন আসামীকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দিয়ে আগামীকাল জেল হাজতে পাঠানো হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর