• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে মুন্ডাদের সমন্বয় সভা,পানির ড্রাম ও গাছের চারা বিতরণ

রিপোর্টারঃ / ১০০০ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

জি এম মাছুম বিল্লাহঃ সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও রমজাননগর ইউনিয়নে বসবাসরত মুন্ডাদের সাথে এক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে অবস্থিত সামস্ এর প্রধান কার্যালয়ে সামস্ এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিতে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নাজিমউদ্দীন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন,সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে PAWANKA FUND এর কারিগরি সহযোগিতায় LUSH এর অর্থায়নে “Strengthen water management and promoting organic agriculture Project” এর আওতায় মুন্সীগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের ১৯টি আদবাসী মুন্ডা পরিবারের মাঝে এক হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ড্রাম ও ৪৫০টি (আম, কদবেল ও পেয়ারা) ফলজ গাছের চারা বিতরণ করেন। সভায় শুভেচ্ছা বক্তব্যদেন সামস এর নির্বাহী পরিচালক মি: কৃষ্ণমুন্ডা। প্রধান অতিথি বলেন, আগামী বছর এই অঞ্চলের মুন্ডাদের মাঝে উপজেলা পরিষদ এর মাধ্যমে আরো পানির ড্রাম দেওয়া হবে। বিশেষ অতিথি বলেন, ইউনিয়নের আদবাসী মুন্ডাদের জন্য সরকারের সুযোগ সুবিধা বাড়ানোসহ রাস্তাঘাট সংস্কার করা হবে। সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। সভাটি সঞ্চলনা করেন প্রকল্প ব্যবস্থাপক সনজয় মাঝী।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর