• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবলীগ নেতাকে রড় দিয়ে পিটিয়ে জখম করলো মাদক ব্যবসায়ী

রিপোর্টারঃ / ৭৩৫ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানকে রড়ের আঘাতে মারাত্মক ভাবে জখম করেছে একই এলাকার নজরুল ইসলাম ওরফে (নললু) নামের এক মাদক ব্যাবসায়ী। বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাড়ি থেকে কলবাড়ি বাজারে আসার পথে পথরোধ করে তাকে লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে মাদক সম্রাট নজরুল ইসলাম (নললু)। আহত যুবলীগ নেতা মোস্তাফিজুরকে স্থানীয়রা দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্র জানায়, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকার মৃত্যু আমির উল্লাহ মোল্লা ছেলে নজরুল ইসলাম নললু(৪৫) একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন মাদক ও চোরাচালানের সাথে সম্পৃক্ত রয়েছে বলে এলাকাবাসির অভিযোগ। পর্যন্ত বহু বার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মাদকসহ আটক হয়েছে। কিছু দিন পর জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় আবার মাদক ব্যাবসা চালাতে থাকে। সম্প্রতি তার অবৈধ কাজে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন এলাকার লোকজন সহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর। এলাকাবাসী আরো বলেন, মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে নললু পাগলকে এ ব্যবসা ছেড়ে দিতে বললে ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজুরের উপর আক্রমণ করে। আহত যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জানান, সকালে মোটরসাইকেল যোগে কলবাড়ি বাজারে আসার সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম হঠাৎ তার গতিরোধ করে পিছন থেকে রড দিয়ে আঘাত করে। এর পর আমি আর কিছু বলতে পারিনা আমার জ্ঞান হারিয়ে যায়। অভিযুক্ত নজরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হইনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর