• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি

রিপোর্টারঃ / ৯১৪ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া উপহারের শতভরি ওজনের স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ই অক্টোবর) সিসিটিভি ফুটে অনুযায়ী দুপুর ২টা ৪৭মিনিটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।মন্দিরের পরিচ্ছন্নতা কর্মী রেখা রানী (৪০) ভাষ্যমতে জানা যায়, একটি অন্নপ্রাশন বা মুখে ভাতের অনুষ্ঠানের জন্য আনুমানিক ৫০ জনের মত মানুষ মন্দিরের ভিতরে প্রবেশ করে। এ সময় মন্দিরের প্রধান ফটকের তালা খুলে দেন রেখা রানী। মুখে ভাতের অনুষ্ঠান শেষে সকলে চলে গেলেও একটা ছেলেকে ঘোরাফেরা করতে দেখেন তিনি। মন্দিরের কিছু বাসন পরিস্কার করে ফিরে এসে দেখেন মাথার মুকুট চুরি হয়ে গেছে আর ছেলেটাও ওখানে নেই।

মন্দিরের মুকুট চুরির ঘটনাটি জানাজানি হলে তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনসহ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ তাইজুল ইসলাম, কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, শ্যামনগর ও কালিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর মুশফিকুর রহমান,ডিজিএফআই আল মামুন ও ডি এস বি রাসেল আহমেদ, শ্যামনগর থানা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক সোলাইমান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিসিটিভির ফুটের অনুযায়ী চোরকে ধরার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য,২০২১সালের ২৮শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দিরে এসে নিজ হাতে কালী মূর্তির মাথায় মুকুট পরিয়ে দেন তিনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর