• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে বোনের ঘর জ্বালিয়ে দিল পাষন্ড ভাই

রিপোর্টারঃ / ৭০১ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরে বোনের ঘর জ্বালিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে পাষন্ড ভাই। রবিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ১ টার সময় উপজেলার শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, ফারাজের জমির দখল নিয়ে দুই ভাই বোনের পূর্ব থেকে শত্রুতা ছিল।এরই জের ধরে রবিবার শ্রীফলকাটি গ্রামের মৃত কারী তৈয়েবুর রহমানের পুত্র মোঃ ফিরোজ আহম্মেদ সাতক্ষীরা থেকে ভাড়াটে ৭/৮ জন গুন্ডা নিয়ে রবিবার সকালে শ্রীফলকাটি গ্রামে তার বড়বোন মাহমুদা বেগমের বাড়িতে হামলা চালায়।হামলার এক পর্যায়ে বাধা দিলে ভাড়াটে গুন্ডা বাহিনী মাহমুদা বেগমের পুত্র মাহফুজুর রহমানকে (৩৪) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মাহফুজুরকে উদ্ধার করে পরিবারের অন্যান্য সদস্যরা শ্যামনগর হাসপাতালে ভর্তি করতে নিয়ে যায়। এই সময় ফিরোজ আহম্মেদের নেতৃত্বে গুন্ডা বাহিনী পেট্রোল ঢেলে মাহমুদা বেগমের বাড়ির সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর