• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রিপোর্টারঃ / ৯৬৯ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৫ জুন, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বুধবার(৫ই জুন) সকাল সাড়ে ৯ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয় ।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন বনবিবিতলা ও ভামিয়া সিসিআরসি এবং ইয়ুথ টিম, কৃষি উন্নয়ন সমবায় সমিতি, বনবিবিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বনবিবিতলা সিসিআরসির সভাপতি মাহাতাব উদ্দীন সরদার। বিশেষ অতিথি ছিলেন ১০৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য সদস্য বৃন্দ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী মি:সুজন বিশ্বাস, হিসাব রক্ষক কর্মকর্তা মিস ন্যান্সি বিশ্বাস, মি:কংকন বৈরাগী,
মি: জগদীশ সরদ্দার, মিস দিল আফরোজ ও এনগেজ প্রকেল্পর স্টাফ বৃন্দ ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিআরসিও সদস্য হাফিজুর রহমান ও এজাজ আহমেদ বাচ্চু।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর