• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে বন বিভাগের অভিযানে অবৈধ শুটকি ডিপো(খটি)ঘর উচ্ছেদ।

রিপোর্টারঃ / ৭৯৬ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের বিশেষ অভিযানে অবৈধ শুটকির ডিপো(খটি) ঘর উচ্ছেদ করা হয়েছে।শনিবার (১২ই নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে টানা তিন ঘণ্টার অভিযানে ৪টি অবৈধ শুটকির ডিপো(খটি) ঘর উচ্ছেদ করে বনবিভাগ। সাইদুল ইসলাম, চিত্ত বিশ্বাস, নুর ইসলাম ও নজরুল মিস্ত্রি নামের শুটকি(খটি)ঘর গুলো কুলতলী, হরিনগর, চুনকুড়ি ও মুন্সিগঞ্জ এলাকা থেকে উচ্ছেদ করা হয়।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর নেতৃত্বে অভিযানে অংশ গ্রহণ করেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম, কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন,ফরেষ্টার হাবিবুল ইসলাম ও মুন্সীগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান।এছাড়া আরো উপস্থিত ছিলেন চুনকুড়ি, কদমতলা ও মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা,সিমসি ও সিপিজির সদস্যরা।অভিযান শেষে সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন,দীর্ঘদিন যাবৎ সুন্দরবণ থেকে একধরণের অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে এসকল অবৈধ শুটকি ডিপোতে মাছ শুকায়।যার কারনে সুন্দরবনের মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে।শুটকি শুকানোর ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুকিতে পড়ছে সাধারণ মানুষ। অসাধু জেলেদের বিরুদ্ধে বনবিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর