• আজ- মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে পুলিশের অভিযানে আটক ২৩, মাদকদ্রব্য জব্দ 

রিপোর্টারঃ / ৭৪৭ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

জি এম মাছুম বিল্লাহঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতার, মাদক ও চুরি মামলার ২৩ আসামি আটক করেছে। শনিবার (২৮শে অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে ১৭ জন নাশকতা,৪জন মাদক ব্যবসায়ী ও (চুরি ও সিআর) মামলার ২ জনকে আটক করে। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২১শে অক্টোবর)বেলা বারোটায় সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নাশকতাকারীরা কোন দল বা গোষ্ঠীর হতে পারে না। নাশকতা কারীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, শ্যামনগর থেকে মাদক নির্মূল করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে প্রশংসিত হয়েছেন শ্যামনগর থানা পুলিশ। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুধী সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন , পুলিশ জনগণের বন্ধু, আসুন আমরা একে অপরের সহযোগিতা নিয়ে এই সমাজ থেকে অপরাধ নির্মূল করি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর