• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শ্যামনগরে পারিবারিক কলহের জেরে আপন ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টারঃ / ৯৫৮ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

জি এম মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: শ্যামনগরে পারিবারিক কলহের জেরে আপন মেজ ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। রবিবার (৩০শে অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত লোকমান হোসেন(৫৫) শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে। ঘাতক মোশারাফ শেখ(৫০) নিহতের আপন ছোট ভাই। প্রত্যক্ষদর্শী অনেকেই জানান,গোলাম মোস্তফার ইট ভাটা সংলগ্ন ব্রিজের উপর জটলা দেখে এগিয়ে যেয়ে দেখি নিহত লোকমান ভুট হয়ে পড়ে আছে। নিহতের স্ত্রী জানান, বাবা মাকে আমরা খাইতে দেই এটা তার পছন্দ না এটা নিয়ে প্রায় সময় ঝামেলা করত মোশারাফ।প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে কুরআন তেলওয়াতের পর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন লোকমান হোসেন । এসময় শামছুর পিছন দিক থেকে এসে দা দিয়ে কুপিয়ে হত্যা করে সহদর লোকমান হোসেনকে। স্থানীয় ও স্বজনেরা আহত লোকমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর