• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে নাশকতা মামলায় গ্রেফতার যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সুন্নত বহিষ্কার

রিপোর্টারঃ / ৭৯৮ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি:নাশকতা মামলায় পুলিশের অভিযানে গ্রেফতার যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী শেখ সুন্নত আলীকে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শ্যামনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক এস.এম জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান শেখ হাসিনা সরকারকে উৎখাত করার লক্ষ্য সরকারি বিভিন্ন কাজে বাধা প্রদান করা সহ বিভিন্ন নাশকতা মূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা প্রমান সাপেক্ষে শ্যামনগর থানায় তিনটি নাশকতা মামলা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শেখ সুন্নত আলী বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন তথ্য-উপাত্ত সুকৌশলে বিরোধীদলের কাছে পাচার করছে। সে জামাত-বিএনপি থেকে অনুপ্রবেশকারী ও তাদের এজেন্ট। সরকার ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হলো। এছাড়াও তাকে উপজেলা যুবলীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে । এর আগে, বৃহস্পতিবার (০৩ আগষ্ট) রাতে উপজেলার হায়বাতপুরে সুন্দরবন এপোলো হাসপাতালে অভিযান চালিয়ে যুবলীগ নেতা শেখ সুন্নত আলীকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার করে শ্যামনগর থানা পুলিশ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর