• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে তেলপাম্পে ভোক্তা অধিকারের অভিযান, ওজন কম দেওয়ায় জরিমানা

রিপোর্টারঃ / ৩১৪ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এসময় ক্রেতাদের পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেওয়ার অভিযোগে শ্যামনগর উপজেলার খানপুরে অবস্থিত শ্যামনগর ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান অভিযান পরিচালনা করেন।

শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য মোঃ নাজমুল হাসান বলেন, এই পেট্রোল পাম্পটি দীর্ঘদিন ক্রেতাদের ঠকিয়ে আসছে। তারা প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার ও প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দিচ্ছে যার প্রমাণ পাওয়া গেছে। কম দেওয়ার অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন।একইসাথে পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন করতে বলা হয়েছে। এছাড়া ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

অভিযান পরিচালনার সময় পাম্পের মালিক ও ম্যানেজারকে পাম্প পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভোক্তা অধিকার অধিদপ্তর জেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালান।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর