• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে ঝুকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ, অবৈধ বাক্সকলের আতঙ্কে উপকূলবাসী

রিপোর্টারঃ / ৭৯১ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ঝুকিপূর্ণ বাক্সকল ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে৷ শনিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কৈখালী ইউনিয়নের পরানপুর ও কাঠামারির মাঝখানে নূর ইসলামের মৎস্যঘেরের কলের পাশ ডেবে গিয়ে পানি প্রবেশ শুরু হয়। পানিউন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ১৫ ফুট এলাকা জুড়ে ভেঙে পানি প্রবেশ করে। হঠাৎ পানি প্রবেশ করার আতঙ্কিত হয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকার কয়েকটি গ্রামের মানুষ। এলাকাবাসীর সহযোগিতায় সাময়িক বস্তুা দিয়ে পানি আটকানো সম্ভব হলেও আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। স্থানীয়রা জানান কৈখালী ইউনিয়নে এধরনের ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বক্সকল আছে। তথ্য অনুসন্ধানী জানা যায়, এসমস্ত ঝুঁকিপূর্ণ বক্স কল গুলো বন্ধে বিজ্ঞ আদালতের নির্দেশনা থাকলেও এলাকার কিছু প্রভাবশালী ও স্বার্থন্বেষী একটি মহল অধিক লাভের আশায় প্রশাসনকে ম্যানেজ করে ঝুঁকিপূর্ণ বক্সকল গুলো দিয়ে পানি উঠিয়ে আসছে। বাক্সকলগুলোর বার্ষিক আয় প্রায় ২ কোটি টাকা বলে অনুসন্ধানে উঠে এসেছে৷ এই টাকার একটি অংশ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিষয়টি জানারপর লোকজন দিয়ে সংস্কার করেছি ৷ তবে এরকম আরও কয়েকটি কল আছে যা ঝুঁকিপূর্ণ৷ এগুলো অপসারণ না করলে আগামী বড় গোনে ঝুঁকির মধ্যে থাকবে ইউনিয়নের ৩০হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জাকির হোসেন(এস ডিও) বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের কাজ অব্যাহত আছে। বেড়িবাঁধ রক্ষায় উপজেলা ব্যাপী উন্নয়ন কাজ অব্যাহত আছে। কৈখালীতে আপাতত লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। দ্রুতসময়ের মধ্যে জায়গাটি স্থায়ী ভাবে সংস্কার করা হবে। একই সাথে বক্সকল উচ্ছেদের করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর