• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে জেন্ডার রূপান্তর মূলক পন্থা ও পরিবেশ তত্ত্বাবধায়ন সম্পর্কে সংলাপ অনুষ্ঠিত 

রিপোর্টারঃ / ৮৩৪ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগরে জেন্ডার রূপান্তর মূলক পন্থা ও পরিবেশ তত্ত্বাবধায়ন সম্পর্কে এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ই জানুয়ারি) সকাল ১০ টায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বেডস্ এর আয়োজনে ইকোম্যান প্রকল্পের অধিনে শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হল রুমে এই সংলাপ হয়।

সংলাপে অংশ নেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আব্দুর রউফ,বিকাশ চন্দ্র,শহিদুল ইসলাম,মহতাব উদ্দিন,আবিদ হোসেন,আজিজুল ইসলাম, মকিন্দ পাইক,ওমারনী,ফতেমা খাতুন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ, সদস্য জুবায়ের মাহমুদ ও ফজলুল হক, এছাড়া ইকোম্যান প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ,ইয়ুথ নেট সাতক্ষীরা সমন্বয়ক ইমাম, বনজীবী যুব সংগঠনের শামিম প্রমূখ।

এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ বক্তব্যে বলেন, ইকোমেন প্রকল্পের কাজ আমাদের উপকূলীয় অঞ্চলের জন্য অধিক প্রয়োজন। আমাদের সমাজের নারীদের অধিকার নিয়ে কাজ করছেন এবং পরিবেশ সংরক্ষণেও তাদের ভুমিকা লক্ষনীয়।

এবিষয়ে ইকোম্যান প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন, আমাদের ইকোম্যান প্রকল্পের কাজ সাতক্ষীরা সহ ৪ জেলায় কাজ চলছে। জেন্ডার রুপান্তরমূলক পন্থা ও পরিবেশগত তত্ত্বাবধান সম্পর্কে প্রতান্ত এলাকায় মানুষদের সমাজিক সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করছে আমাদের কাজে আপনাদের সহযোগিতা করবেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর