• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

শ্যামনগরে জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৬০১ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক দিনব্যাপী ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সুশীলন টাইগার পয়েন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় প্রধান অতিথি বলেন, “ইউনিট দায়িত্বশীলদের নৈতিক গুণাবলী ও সামাজিক দক্ষতা অর্জন করতে হবে, যা তাদের ভবিষ্যতে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এবং উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মহসিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল মজিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ অহিদুজ্জামান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাইদি হাসান, প্রভাষক মহসিন আলম, প্রভাষক আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।উপজেলার প্রতিটি ইউনিটের সভাপতি এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন, যা দিনব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর