• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৭৮৬ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ই জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ,ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান আরিফ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সমবায় অফিসার মো. জাকির হোসেন,শ্যামনগর থানার সেকেন্ড অফিসার রাজিব হোসেন, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল মান্নান।এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশনের টিম লিড মাইদুল ইসলাম।উপকূলীয়,চর ও হাওর এলাকায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদ গুলো ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির জন্য কাজ করছে সাজেদা ফাউন্ডেশন। সাজেদা ফাউন্ডেশন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একটি জনমুখী ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি ৩৬টি জেলা ও ১৮৬ টি উপজেলায় দারিদ্র্য বিমোচন,আর্থিক অন্তর্ভুক্তি,স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য,হাসপাতাল সেবা,নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং বিবিধ সামাজিক উদ্যোগ সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর