• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন

রিপোর্টারঃ / ৭৬২ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

আশিকুজ্জামান লিমন শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় সোনার বাংলা কমপ্লেক্সের সেমিনার রুমে উপজেলার ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে পরিষদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি,শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুকে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম শোকর আলীকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির উপদেষ্ঠা হিসেবে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অসীম কুমার মৃধা এবং গাবুরা ইউ পি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমকে মনোনীত করা হয়। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, যুগ্ন সাধারন সম্পাদক আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), কোষাধাক্ষ বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদুল ইসলামকে আলোচনা সাপেক্ষে সিলেকশনের মাধ্যমে উক্ত কমিটিতে মনোনীত করা হয়েছে । আগামী ৫ বছরের জন্য অত্র কমিটি মেয়াদ ঘোষিত হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর