• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে চায়ের আড্ডায় সাধারণ মানুষ, অর্থ চাই নয় নিরাপদ আশ্রয় চাই। 

রিপোর্টারঃ / ১৯৫০ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি:শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে চায়ের আড্ডায় জলবায়ু সম্মেলনের আলোচনা।বৃহস্পতিবার (১০ই নভেম্বর) নবীন ও প্রবীনদের চায়ের আড্ডাতে জলবায়ু সম্মেলনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন cop27 অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশরে।এই জলবায়ু সম্মেলন কে নিয়ে অনেক আগ্রহ বিরাজ করছে পৃথিবীর সর্ব স্তরের মানুষের মধ্যে বাদ যায়নি চায়ের দোকানের আড্ডাতে।জলবায়ু পরিবর্তনের জন্য চরম ভোগান্তিতে আমরা এর জন্য দায়ী ধনী দেশগুলো। ধনী দেশগুলো যদি এখন থেকেই কার্বন নিঃসরণ না কমিয়ে দেয় তাহলে ভবিষ্যৎতে আমরা ভয়াবহ হুমকির মুখে পড়বো। এমন পরিবর্তন চলতে থাকলে দেখা যাবে একটা সময় আমাদের অস্তিত্ব থাকবে না।চায়ের চুমুকের সাথে সাথে মোঃ শহিদুল ইসলাম বলেন, জলবায়ু সম্মেলনের কথা কম বেশি শুনেছি কিন্তু আমাদের দাবি আমরা আপনাদের কোন ফান্ড চাইনা আপনারা কার্বন নিঃসরণ কমান। আপনাদের ভোগ বিলাসী জীবন থেকে বের হয়ে আসেন আমাদের বাঁচতে দিন।এছাড়া ও উপস্থিত সকলে তাদের মতামত প্রকাশ করেন।সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সমন্বয়ক এস এম রাইসুল ইসলামের সঞ্চালনায় চায়ের কাপে জলবায়ু সম্মেলনের কথা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অন্যান্য যুব সদস্যরাসহ বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের কর্মকর্তা চম্পা রানী মল্লিক ও রুবিনা পারভীন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর